ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম!
ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন। গ্ল্যামার্স দুনিয়ায় উত্তাপ ছড়াতে মিমের জুড়ি নেই। তার আকর্ষণীয় রূপ, ফিগার বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। প্রতিমুহূর্তে নিজের বিভিন্ন ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করে নেন তিনি। সম্প্রতি সাদা টপসে খোলামেলা রূপে দেখা মিলল মিমের। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৬টি ছবি প্রকাশ করেছেন তিনি। খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ, মিমের প্রতিটি ছবিতে অভিনেত্রীকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা।
কারো মন্তব্য, আপনি এত সুন্দর কেন? কেউ লিখেছেন, ঢালিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রী। কেউ আবার তার সাহসী পোশাকের প্রশংসায় মেতেছেন। কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন মিম। সেখানে ভালোবাসা দিবস উদযাপনের পর আবার দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই ভক্তদের এই চমক উপহার দিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
Aminur / Aminur
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব