প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ'র উদ্দ্যোগে আলোচনা সভা
প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ'র উদ্দ্যোগে রাষ্ট্রের উন্নয়ন ও নীতি নির্ধারণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসীদের সরকারের দৃষ্টিতে আনা হোক, আমরা প্রবাসে থাকলেও এ দেশের জন্য ই কাজ করি, আমরা রেমিট্যান্স যোদ্ধা, আমাদের অবধান রয়েছে, আমাদের দিকে সরকারের নজর দেওয়া উচিৎ। বিমানের টিকিটের মূল্য কমাতে অনুরোধ করেন। প্রবাসে শ্রমিকদের যেকোনো সমস্যায় বাংলাদেশের এ্যাম্বাসি ও দূতাবাসের সহযোগিতা চায় এই প্রবাসীরা।
প্রবাসিরা অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের মূল সমস্যা দূতাবাসের অসহযোগিতার কারণে আমাদের অনেক সময় বিপদে পড়তে হয়, তাই সরকারের কাছে অনুরোধ আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের পাসে থেকে দূতাবাস যেনো সহযোগিতা করে। অন্যথায় আমরা বিদেশে গিয়ে সুযোগ সুবিধা করতে পারবো না। আমাদের সহযোগিতা করুন।
শনিবার ২২ ফেব্রুয়ারি, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব আবদুস সালাম হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের উদ্দ্যোগে সভাটি চলে।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নেক মোহাম্মদ। প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি। সঞ্চালনায় ছিলেন শাহাবুদ্দিন। সাধারণ সম্পাদক।
বক্তারা বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে থেকে থাকি সেখানে আমাদের আপন বলতে কেউ থাকে না। আমরা মনে করি আমাদের দেশের দূতাবাস আমাদের আপন স্থান কিন্তু সেই দূতাবাসে গিয়ে অসহযোগিতা পেলে তখন মনে হয় সমুদ্রে পড়ে গেলাম। তাই এমন ঘটনা যেতে না ঘটে সেদিকে সরকারের নজর দেওয়ার অনুরোধ। অনেকেই সাগরে ভেসে ইউরোপের বিভিন্ন দেশে যায় সে তার নিজের জীবনের কথা ভাবে না। তিনি ভাবে আমি বাঙালি একটু ভালো থাকবো, দেশ কে ভালো রাখবো এই প্রত্যাশায়। কিন্তু তারপর দেশে আসলে এয়ারপোর্টে এসে এক ধরনের হয়রানি হতে হয়। এগুলো যেতে না হয় সেদিকে সরকারের নজর দেওয়ার অনুরোধ করেন প্রবাসীরা।
এমএসএম / এমএসএম
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প