শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়ে বাঁধার মুখে পড়েছে দেশের তারকাশিল্পীরা। আবার কোথাও কোথাও আয়োজিত কনসার্ট পণ্ড করার ঘটনাও ঘটেছে। এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে আয়োজনে পর্দা ওঠে ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী।
এ সময় সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এটা আসলে খুবই কষ্টকর। এ রকমটা হওয়া ঠিক না। আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে। এই পুরো জিনিসটাকে যারা দেখছেন তারা যদি একটু ঠিকঠাকভাবে জিনিসটাকে মেইনটেইন করেন, আমার মনে হয় খুব শিগগিরই এটাও কমে আসবে। কারণ এই জিনিসটা বন্ধ হয়ে গেলে আর্টিস্টরা কী করে খাবে!’
নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমা বাদেও আমাদের অনেক কাজ আছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে; এমন জায়গায় যেতে, যেখানে দর্শক-ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। সেখানে যদি আমাদের বাধা দেওয়া হয়, আর্টিস্টদের বেঁচে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাবে।
স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। রোববার শেষ হবে এই এই চলচ্চিত্র উৎসব।
Aminur / Aminur
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব