ধামইরহাট ইউপি চেয়ারম্যানের ৬ হাজার ফলদ-বনজ ও ঔষধি চারা বিতরণ
নওগাঁর ধামইরহাটে ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিয়েছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজ ইউনিয়নে জনসচেতনায় প্রচারাভিযান পরিচালনা, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি ইউনিয়নবাসীকে ফলদ-বনজ ও ঔষধি জাতের চারা বিতরণ করেছেন।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় ১নং ধামইরহাট ইউপি কার্যালয়ে ইউনিয়নের ৮টি ওয়ার্ডের জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বারী-১০ জাতের আম, উন্নত জাতের লিচু, মাল্টা, পেঁপে, পেয়ারা, বিচিবিহীন সিডলেস লেবু, মেহগনিসহ বিভিন্ন জাতের চারা বিতরণকাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী, ওয়ার্ড আ’লীগ সম্পাদক রফিকুল আতিক কনক, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক এম এম মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, ধামইরহাট প্রেসক্লাবের সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, আব্দুল্লাহেল বাকী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, অরিন্দম মাহমুদ, ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় সাংসদ শহীদুজ্জামান সরকার মহোদয়ের নির্দেশে উন্নত জাতের পেপেসহ বিভিন্ন চারা বিতরণ করছি, ইতিপূর্বেও বিতরণ করেছি। সর্বমোট ৬ হাজার চারা বিতরণ করেছি, ভবিষ্যতেও সবুজ ও মডেল ইউনিয়ন গড়তে আবার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।
এমএসএম / জামান
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরের জন্ম থেকেই ১৩ বছর বয়সী জুয়েলের হার্টের ছিদ্র,চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ