গ্রেফতারি পরোয়ানা থাকতেও চাকরিতে বহাল এসআই শাহাবুদ্দিন
ঢাকা কোতোয়ালি থানার সাবেক এসআই শাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০-৮-২০২৪ এ একটি মামলা দায়ের করেন এডভোকেট হান্নান ভূঁইয়া তথ্যচিত্রে উঠে আসে এ মামলার সাক্ষী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট-সহ মোট এডভোকেট ৪০ জন।
এ বিষয়ে সাংবাদিক তথ্য জানতে চাইলে মামলার বাদী হান্নান ভূঁইয়া বলেন গত ২০/৯/২০২৩ ইংরেজি সময় দুপুর বারোটা ১০ ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণ হইতে পূর্ব দিক যাইতে রাস্তার মাথায় মেইনরোড ও স্টার হোটেলের সামনে কোতোয়ালি থানাধীন এলাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় মামলার বাদী এডভোকেট হান্নান-সহ আরো মহিলা আইনজীবী প্রায় পাঁচ থেকে ছয়শ আইনজীবী তৎকালীন সরকার বিরোধী একটি শান্তিপূর্ণ মিছিল বের করে।
সিএমএম কোর্টের সামনে যাওয়ার সময় সিভিলে থাকা বেশ কয়েকজন এবং কোতয়ালী থানার সাবেক এস,আই শাহাবুদ্দিনসহ আরো পোশাক ধারী কিছু পুলিশ সদস্য এসে মহিলা এডভোকেটদের উপরে হামলা করেন।
এ সময় ৩০ থেকে ৪০ জন এডভোকেট গুরুতর আহত হন। এরপর সাংবাদিক মুঠো ফোনে কোতোয়ালি থানার সাবেক এস,আই শাহাবুদ্দিনের এর কাছে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের হুমকি দেন এসআই শাহাবুদ্দিন এবং এ বিষয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে কোন মামলা নেয়া হয় নাই জানালেন এডভোকেট হান্নান ভুইয়া।
এই মামলার আসামি রয়েছেন এস,আই শাহাবুদ্দিনসহ আরো শীর্ষ পুলিশ কর্মকর্তাগণ। তাই ৫ ই আগস্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতার পতন হলে এই মামলা'টি রুজু হয়। মামলার নং ১২৯৫-২০২৪ কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ এই মামলাটি রুজু করে ঢাকা সিএমএম কোর্টে পাঠানো হয়। সার্বিক পর্যালোচনায় নালিশি দরখাস্ত এফআইআর হিসেবে রুজু' করে' তা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা ডিএমপিকে নির্দেশ প্রদান করা হয় ২০-৮-২০২৪ ইং তারিখে।
তবে এখনো পর্যন্ত এই মামলার কোন আসামী গ্রেফতার করা হয়নি বলে জানান বিজ্ঞ আইনজীবীগণ। এখনো অনেক পুলিশ কর্মকর্তা মামলার আসামি হয়েও পুলিশের চাকরিতে বহাল রয়েছে বলে জানান মামলার বাদী আইনজীবীগণ এবং এই মামলার সকল আসামিকে গ্রেফতারের দাবী জানান এ মামলার বাদি বিজ্ঞ আইনজীবীগণ
জামিল আহমেদ / জামিল আহমেদ
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান