ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমছে বিদ্যুৎ উৎপাদন, ১টি ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ১:১

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দিন দিন কমছে। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও সর্বনিম্ন পর্যায়ে নামছে। পানির ওপর নির্ভরশীল এই জল বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে কেবল ৪০ মেগাওয়াট। চলতি বছরের ফেব্রুয়ারি মাসজুড়েই ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করছে দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎকেন্দ্রটি।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদে বর্তমানে যে পরিমাণ পানি রয়েছে, সে পানি দিয়ে একটি ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আরও বেশি উৎপাদনের সুযোগ থাকলেও সারা বছর ধরে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে কাপ্তাই হ্রদের পানি সংরক্ষণে বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে আগামী মার্চ–এপ্রিলের দিকে কাপ্তাই হ্রদের পানি আরও কমতে থাকলে বিদ্যুৎ উৎপাদনেও ভাটা পড়বে। সেক্ষেত্রে পানিস্বল্পতায় উৎপাদন নামতে পারে তলানিতে ২৫–৩০ মেগাওয়াটে।

এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের পানির পরিমাপের রুল কার্ড (সময়সূচিভিত্তিক পানি ওঠানামার মাপ) অনুযায়ী রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ৮৯ দশমিক ৫ মিনস্‌ সি লেভেল (এমএসএল)। যদিও স্বাভাবিকভাবে পানির থাকার কথা ৯৩ দশমিক ৯০ এমএসএল। রুল কার্ডের হিসেবে বর্তমানে হ্রদে সাড়ে ৪ এমএসএল পানি কম রয়েছে। তবে আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বা রাঙামাটি জেলার উপর দিয়ে বড় ধরনের বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা না থাকায় কাপ্তাই হ্রদের পানি বাড়ার সুযোগ না থাকায় বিদ্যুৎ উৎপাদন বাড়ার সম্ভাবনাও নেই। 

এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট (১নং জেনারেটর) দিয়ে উৎপাদন রাখা হয়েছে। এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদের পানি কমতে থাকায় আপাতত আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সুযোগ নেই। এর চেয়ে বিদ্যুৎ কমানোর পরিকল্পনাও আপাতত নেই, যদি বৃষ্টিপাত না হয়।’

প্রসঙ্গত, এর আগে, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টিপাত ও উজানের পানির ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ বিপদসীমা অর্থাৎ ১০৮ দশমিক ৬৯ এমএসএল ক্রস করেছে। ওইসময় হ্রদের পানির ভারসাম্য ঠিক রাখতে কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইস গেট বা স্প্রিলওয়ে (জলকপাট) খুলে দেওয়া হয়। আগস্টের শেষ দিকে ৫ ইঞ্চি করে স্লুইস গেট খোলা রাখা হলেও সেপ্টেম্বরে হ্রদের পানি বাড়ায় সর্বোচ্চ ৫ ফুট পর্যন্ত খুলে দিয়েছিল কর্তৃপক্ষ। তখন বিদ্যুৎকেন্দ্রটির পাঁচ ইউনিট দিয়ে উৎপাদন হতো গড়ে ২১৫–২২০ মেগাওয়াট।

এমএসএম / এমএসএম

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ