বাবিসাস অ্যাওয়ার্ড-বর্ষসেরা নতুন নতুন উদ্যোক্তা নাঈম সজল
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর ২৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে 'উদ্যোক্তা' হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন ই-টপ ম্যাট্রেস এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল।
২০২৩-২০২৪ সালের সেরা উদ্যোক্তাদের মধ্যে বাবিসাস জুড়িবোর্ডের নমিনেশনে করে নাঈম সজলকে এই সম্মাননা দেওয়া হয়েছে।এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিএফডিসির এটিএন বাংলা অডিটরিয়ামে, সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অনেক বিশিষ্ট ব্যক্তি, এবং অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উৎসবমুখর।
অ্যাওয়ার্ড জয়ের পর নাঈম সজল জানান যে, একটি অ্যাওয়ার্ড অনেক বড় সম্মান নিয়ে আসে জীবনে, সেদিক থেকে বিবেচনা করে ২৪ তম ববিসাস এবার জয়ী হতে পেরে আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, সামনের দিনগুলোতে আরো সামনে এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করতে হবে। অনলাইনে যখন কেউ ম্যাট্রেস বিক্রির চিন্তাও করতে পারিনি তখনই আমি শুরু করেছি অনলাইনে ম্যাট্রেস বিক্রি। আমার পেইজ ই-টপ ম্যাট্রেস এখন দেশের সবচেয়ে বড় ম্যাট্রেস এর পেইজ। শুধু ম্যাট্রেস নয় বেডিং আইটেমের সকল পন্যই আমাদের পেইজে সর্বপ্রথম আমরা অনলাইনে বিক্রি শুরু করি। আমার দেখা দেখায় আজ এই সেক্টরে অনেক উদ্যোক্তা এসে স্বাবলম্বী হয়েছে দেখে অনেক ভালো লাগে।
২৪ তম এই বাবিসাস অ্যাওয়ার্ড এ চিত্রনায়িকা রোজিনা , জয়া আহসান, শবনম বুবলি চিত্রনায়ক শাকিব খান, সিয়াম আহমেদ , সঙ্গীতশিল্পী রবি চৌধুরী , ইথন বাবু, শফি মণ্ডল সহ আরও অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?