ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর ইকনোমিক্স ক্লাব এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স ক্লাব এবং দেশের স্বনামধন্য কলেজসমূহ থেকে শতাধিক প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএভিপি মো. জাকির হোসেন, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মুন্তাসির চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তর এর উপদেষ্টা ইসমাত শিরীন উপস্থিত ছিলেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান