আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ
ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক শিহাব সদস্য সচিব জিহাদ
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঝিনাইদহ জেলার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছে মো. শিহাব উদ্দিন, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে জাহিদুর রহমান জিহাদ। উত্তরার একটি রেস্টুরেন্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম রাশেদ এই কমিটির অনুমোদন দেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। দলে যেন কোন আওয়ামী লীগের দোষর প্রবেশ করতে না পারে। সামনে জাতীয় নির্বাচন আমাদের দলকে সরকার গঠনে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় নতুন কমিটিকে সততার সাথে কাজ করার আহবান জানান তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত- মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলোজির সরকার ও রাজনীতি বিভাগের
বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. মিজানুর রহমান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার নজরুল।
উত্তরা পশ্চিম থানা মৎস্যজীবী দলের সভাপতি হাফিজ উদ্দিন। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ উত্তরা পূর্ব থানার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তরা পূর্ব থানার সভাপতি মো. এরশাদ মিয়া, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তরা পূর্ব থানার সহ-সভাপতি মো. খোকন মিয়া, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তরা পূর্ব থানার সিনিঃ যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তরা পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ আরো অনেকেই। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মো. শফিকুর রহমান।
জামিল আহমেদ / জামিল আহমেদ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়