ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ১২:১৬
বাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। আজ মঙ্গলবার  রাজশাহী জেলার কিছু এলাকা,তানোর, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্টিতে চিন্তার ভাঁজ পড়েছে আমচাষিদের কপালে। এখন মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।এই তিন জেলা ও নাটোর মিলিয়ে গত মৌসুমে ৯৩ হাজার ২২৪ হেক্টর জমিতে আমবাগান ছিল। আমের উৎপাদন হয়েছিল ১০ লাখ ২৮ হাজার ৮৪৫ টন। গত বছর অফ ইয়ার ছিল বলে গত মৌসুমে আমের ফলন ছিল কম। এবার কোনো লক্ষ্যমাত্রা না থাকলেও আমের অন ইয়ার হওয়ায় উৎপাদন গত মৌসুমের চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তবে কৃষকেরা রয়েছেন চিন্তায়।
 
নওগাঁর পত্নীতলার আমচাষি দেলোয়ার হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে তাঁদের এলাকায় টিপটিপ বৃষ্টি হয়েছে। এখন অতিরিক্ত রোদ হলে মুকুল নষ্ট হয়ে যাবে। তবে এখনকার মতো ঠান্ডা আবহাওয়া থাকলে ক্ষতি তেমন হবে না।রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুসারে, গতকাল দুপুরে তাঁরা নগরের চৌদ্দপাই এলাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ২টা ৪০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। রোববার মহানগরে বৃষ্টি হয়নি। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সঙ্গে সঙ্গে চাষিরা ছত্রাকনাশক স্প্রে শুরু করেছেন। কিন্তু মুকুল ফুটন্ত অবস্থায় থাকলে এখন স্প্রে করে লাভ হবে না। যা ক্ষতি হওয়ার হয়ে যাবে। সে ক্ষেত্রে ফলন একটু কমতে পারে। তবে যে গাছে এখনো মুকুল পুরোপুরি ফোটেনি, সেগুলোর কোনো ক্ষতি হবে না।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, রাজশাহী, তানোর,নওগাঁ, নাটোর ও নওগাঁয় গড়ে ৭০ শতাংশ গাছে মুকুল ফুটে গেছে। তবে ক্ষতির তেমন আশঙ্কা করছেন না তিনি। ড. আজিজুর বলেন, ‘খুব জোরে বৃষ্টি হয়নি। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে। এমন নমিন্যাল (নামমাত্র) বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা নেই। এবার আমের অন ইয়ার। তাই ফলন ভালো হবে। এ রকম অল্প বৃষ্টিতে ফলনও খুব একটা কমবে না।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত