মুক্তির অনুমিত পেল ফারজানা সুমির ‘আতরবিবিলেন’
মুক্তি প্রতীক্ষিত ‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত ‘আতরবিবিলেন’ চলচ্চিত্র সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
নির্মাতা লাবু’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবিলেন’ সিনেমার আতরবিবি চরিত্রটি রূপায়ণ করা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ‘সিনেমার গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। নিজের একটা সুখের জীবন কাটানোর অনেক স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বার বার বলি হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমাতে ওঠে আসে আতর বিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন এই সিনেমার কাহিনি। এর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।’
নাম ভূমিকায় অভিনয় করার প্রতিক্রিয়া জানতে চাইলে সুমি বলেন, ‘আতরবিবিলেন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তার পরেই ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। রোজার মাসে অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিংয়ে এসে সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং সিনেমার পুরো ইউনিটের কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।
সিনেমাতে ফারজানা সুমি’র বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। জানা গেছে, আগামী ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত
ফ্রিতে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’
কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া
‘বিগ বস’ ভালো মানুষের জন্য নয়, কেন বললেন আফসানা
এক সিনেমায় থেকেও রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ
আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া
শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম
অভিনেত্রীর বাড়িতে বোমা মারার হুমকি!
বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
‘জাব উই মেট’ কি ফিরবে? সিক্যুয়েল নিয়ে যা জানালেন পরিচালক
নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি