ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালের নবগঠিত কমিটির সাথে উপদেষ্টাদের মতবিনিময়


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ২:৩৬
পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন “গত ১৫ বছরে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় যে লুটপাট ও দুর্নীতি হয়েছে তার মধ্যে স্বাস্থ্য বিভাগ একটি অন্যতম বিভাগ, কেননা এখানে যে রকম বড় বড় ধরনের ফান্ড ইনভেস্টমেন্ট হয়েছে-পাশাপশি দুর্নীতিও হয়েছে অনেক বেশী। বর্তমান সরকার এগুলি কাটিয়ে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার কাজ শুরু করেছেন।
গতরাতে অন্ধকল্যান সমিতি পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালের নবগঠিত কমিটির সাথে কমিটির উপদেষ্টাদের মতবিনিময় সভায় সমিতির সভাপতি মোশতাক আহমেদ পিনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্ধকল্যান সমিতি পটুয়াখালীর প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্ধকল্যান সমিতি পটুয়াখালীর উপদেষ্টা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অন্ধকল্যান সমিতি পটুয়াখালীর উপদেষ্টা সিভিল সার্জন ডা: এসএম কবির হাসান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ আ: রশীদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি, সমিতির সহ-সভাপতি মো: জাকির হোসেন, সমিতির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম লিটন, ডা: আনোয়ারুল হাফিজ, ডা:নাফিয়া রহমান।
জেলা প্রশাসক তার বক্তব্যে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের নবগঠিত কমিটির সাফল্য কামনা করে বলেন “দীর্ঘ্যদিন পরে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে একটি স্বাধীন স্বয়ং সম্পূর্ন প্রতিষ্ঠান হিসেবে বিএনএসবি চক্ষু হাসপাতাল তার ভূমিকা রাখতে শুরু করেছে। ইতোমধ্যে এ হাসপাতালের উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু:স্থ অসহায় ও হতদরিদ্র চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে যে চক্ষু ক্যাম্প সহ ছানি অপারেশনের কার্যক্রম করেছেন তা সাধারন লোকজন সানন্দে গ্রহন করেছেন যেটা ইতোমধ্যে ব্যাপক প্রশংসার পাশাপশি সাধারন মানুষের জন্য বিরাট একটি উপকারের কাজ হয়েছে।
তিনি পটুয়াখালীর সমজসেবক, দানশীল মানুষদের উদ্যোগে এবং জার্মাানীর অন্ধেরী হিলফের প্রতিষ্ঠাতা মিজ রোজী গোলম্যানের আর্থিক সহায়তায় গড়ে ওঠা প্রতিষ্ঠানটির আরোও এগিয়ে নিতে সমাজের বিত্তশালী ব্যাক্তি, প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার