ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ৩:৩৭

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম (মিন্টুর) উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে কুরআন, আযান, হামদ-নাত, গজল প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আ. হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, যমুনা গ্রুপের পরিচালক এবিএম ছামছুল হাসান হিরু প্রমুখ।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়,জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভুঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ