ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ৪:৪৫

ফরিদপুরের সদরপুরে গলায় ফাঁস দিয়ে হাওয়া বেগম (৪৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিণ শৌলডুবী গ্রামে এঘটনা ঘটে৷ নিহত ঐ গৃহবধূ দক্ষিণ শৌলডুবী গ্রামের তুরাব আলী বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতের খাবার খেয়ে তুরাব বিশ্বাস তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে পার্শ^বর্তী ময়নার বাজার চায়ের দোকানে যায়। আনুমানিক রাত ১০টার দিকে বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকা ডাকি করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে জানলার ফাঁকা দিয়ে দেখতে পায় তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহটি নামায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মোতালেব হোসেন জানান, নিহত হাওয়া বেগম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। কাউকে কিছু না বলেই মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে চলে যেতেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন