ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাঁশখালীতে পুলিশে গ্রেফতার-৪


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ৪:৪৭

বাঁশখালীর বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২ জন, সাজা-পরোয়ানার পলাতক ১জন এবং ইয়াবাসহ ১জনসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো: আলম এর হেফাজত থেকে ৪শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউপির ৯ নং ওয়ার্ড রায়ছটা এলাকার মৃত হাফেজ আহমদের পুত্র  নাশকতা মামলার আসামী আব্দুল আলিম(৫৮), পুকুরিয়া ইউপির ৫ নং ওয়ার্ড চাঁদপুর, খুইট্টা পাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র নাশকতা মামলার আসামি সাদেক হোসেন (৪২), আনোয়ারা থানাধীন জুঁইদন্ডী ইউপির ৯ নং ওয়ার্ড খুরুস্কুল হাজীর ঘাটা এলাকার আবুল কাশেম এর পুত্র মোঃ আলম (২২)কে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেসহ এবং  বাঁশখালী শেখেরখীল ইউপির ৩ নং ওয়ার্ড টেকপাড়ার মৌলভী বাজার এলাকার আনোয়ার আলী প্রঃ আন্না বর বাড়ীর মৃত আনোয়ারুল ইসলামের পুত্র সাজা-পরোয়ানার পলাতক আসামী মোঃ ইউনুস।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বাঁশখালী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে উক্ত ৪ আসামীকে  গ্রেফতার করা হয়েছে বলে জানান থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারধীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির