মোহাম্মদপুর এলাকায় চুরি ছিনতাই ও সারাদেশে ধর্ষণের ঘটনায় মশাল মিছিল
ছাত্র সমন্বয়েক ও নাগরিক কমিটির সদস্যরা এই মিছিল বের করেন। এসময় বক্তার বলেন, আমরা মোহাম্মদপুর এলাকায় চুরি ছিনতাই রোধে এই মিছিল বের করেছি।
সারা দেশে চুরি ছিনতাই ডাকাতি ও ধর্ষণ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো প্রতিরোধ গড়ে তোলার আহবান করেন। অতিবিলম্ব আইনশৃঙ্খলার উন্নতি দেখতে চান ছাত্ররা। আর তা না হলে লাংমার্চ করা হবে মোহাম্মদপুর থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি রাত ৮ টায় মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ থেকে বিভিন্ন সড়ক ঘুরে মোহাম্মদপুর থানার সামনে এসে মিছিলটি শেষ করেন ছাত্ররা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম রাব্বি। সদস্য সচিব মোঃ মারুফ।
আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য ইসমাইল হোসেন পাটোয়ারী সহ প্রমূখ। এসময় মোহাম্মদপুর সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে মোহাম্মদপুর থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত লাংমার্চ করার ঘোষণা দেন ছাত্ররা। এসময় মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে বলে জানান, ছাত্ররা। জনস্বার্থে জনগণের পাশে থেকে কাজ করতে হবে বলে বলা হয়। নাগরিক কমিটি এবং ছাত্র সমন্বয়করা মোহাম্মদপুর এলাকায় আর একটিও চুরি ছিনতাইয়ের ঘটনা দেখতে চায় না।
এসময় ছাত্ররা স্লোগান দিতে থাকেন, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না। ছিনতাইকারীর ঠিকানা এই বাংলায় হবে না। ছাড় ছাড় বাংলা ছাড় ধর্ষক'রা বাংলা ছাড়।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়