ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে সাবেক মহিলা কাউন্সিলরের ঘরে কৃষি কর্মকর্তা আটক: অতঃপর বিয়ে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:৮

রাজশাহীর তানোর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জুলেখা বেগমের সাথে অনৈতিক কর্যকলাপের সময় গ্রামবাসীর হাতে আটক উপজেলা কৃষি অফিসের তানোর পৌরসভার দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম। অতঃপর বিয়ে দিলেন গ্রামবাসী। 

এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলপুকুর গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানোর পৌরসভার ১,২,৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর জুলেখা বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে তানোর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম।

এতে করে প্রায়দিনই কাউন্সিলর জুলেখা বেগমের বাড়িতে যাতায়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম। কিন্তু কথাই আছে, পাপ কখনো বাপকেও ছাড়েনা। ঠিক তেমনি গ্রামের লোকজন ফলো করে থেকে গতকাল মঙ্গলবার রাতে জুলেখার বাড়িতে হাতেনাতে দুইজন কে আটক করেন গ্রামবাসী। বর্তমানে তাদের আটক করে জুলেখার বাড়িতেই তাদের বিয়ে দেন গ্রামবাসী। 

গ্রামবাসীর দাবি, এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার। এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান,এমন ঘটনা তার জানা নেই। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ