টেকনাফের পাহাড়ে আবারও ২ জনকে অপহরণ
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে এই ২ জনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
অপহৃত দুই জন হলেন, জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮ টার দিকে দুইজন গরু নিয়ে পাহাড়ের পাশে গেলে মুখোশধারী সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় লোকজন। এখন র্পযন্ত কোনো ধরণের ফোন করা হয়নি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে খবরটি পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত