ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তুরি মেরে উড়িয়ে দেয়ার দল বিএনপি নয়: মোয়াজ্জেম হোসেন আলাল


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৩:৫৮

বিএনপি'র চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন করে একটি ঘোষণা আসছে আগামী শুক্রবার আমাদের ছোট ভাইদের নতুন প্রজন্মের নতুন দল আসছে, তারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ভূমিকা রেখেছিল, তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে, তবে পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে দয়া করে বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বিএনপি তুরি মেরে উড়িয়ে দেয়ার দল নয়, বাংলাদেশে বিএনপি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার শেষ বিকালে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষনা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে জেলা বিএনপির জনসমাবেশে এসব কথা বলেন তিনি। 
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে, আমরা কিন্তু প্রতিদান বাবদ কিছুই দেই নাই। আওয়ামী লীগ বলেছিল, তারা যদি ক্ষমতা থেকে সরে যায়, বিএনপি হাতে নাকি এক রাতে ৫ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে। কিন্তু এই ৭ মাসে বিএপির হাতে ৭ জন মানুষ মারা যায়নি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আলাল বলেন, আগামী নির্বাচনে আমরা যতই উচ্ছাস দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন নির্বাচন। কাজেই নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্ব তৈরি করেন। আর যদি না করেন তাহলে কিন্তু পতিত ফেসিস্ট স্বৈরাচারী সরকার ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে, এই ফাঁক তৈরি করা যাবে না। 
জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির  নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, ইঞ্জিঃ জনাব এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার ও বরিশাল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু ও জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, মোস্তাক আহমেদ পিনু। এর আগে সমাবেশে জেলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা দেয়। এছাড়া হাজার হাজার নেতা কর্মীরা ব্যানার বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্লেকার্ডসহ মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ