পাইকগাছায় ভেজাল গুড় তৈরি করায় ব্যাবসায়ীকে জরিমানা
ভেজাল গুড় তৈরির অভিযোগে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জন গুড় ব্যবসায়ীসহ তিনজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কপিলমুনি বাজারের পালপাড়ায় পালপাড়ায় নিম্নমানের গুড় তৈরির অভিযোগের ভিত্তিতে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনার সময় দু’জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর অধীনে দুইটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও বিভিন্ন দোকানে ক্রয়রশিদ, মূল্যতালিকা যাচাই করাসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কতামূলক প্রচারণা চালানো হয়৷ এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ১টি মামলায় অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলার সহকারী ভূমি কমিশনার মো. ইফতেখারুল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমানসহ থানার চৌকস দল।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন