ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তজুমদ্দিনে রাতে আধারে দূবৃর্ত্তের দেয়া আগুনে মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:৫২

ভোলার তজুমদ্দিনে রাতে আধারে মাদ্রাসার গেট ভেঙে দূধর্ষ চুরির পরে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। 
সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গোলকপুর কাছিমুল আলিম মাদ্রাসায় মঙ্গলবার দিবাগত রাতে কেচিগেট ভেঙ্গে মাদ্রাসার ভিতরে ডুকে অজ্ঞাতনামা চোরেরা। এ সময় অজ্ঞাতনামা চোরের লাইব্রেরীর টাকা ভেঙ্গে ড্রয়ারে থাকা কোচিংয়ের ২০/২৫ হাজার নগদ টাকা নিয়ে যায় এবং আলমারীতে থাকা মাদ্রাসার শিক্ষক নিয়োগের কাগজ, শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কসীট ও রেজিষ্ট্রেশন কার্ডসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র লাইব্রেরীর ফ্লোরে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূবৃত্তরা। ফজরের নামায পড়তে উঠে নৈশপ্রহরী আগুন দেখে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষনে সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।
জানতে চাইলে মাদ্রাসার নৈশ প্রহরী মোঃ রুহুল আমিন বলেন, আমি রাতে মাদ্রাসার ভবনের নিচে একটি রুমে ঘুমাইয়া ছিলাম। সকালে ফজরের নামায পড়তে উঠে সামনের কেচিগেট খোলা দেখে উপরে উঠে দেখি লাইব্রেরীর তালা খোলা ভিতরে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করে আগুন নিভাই। ততক্ষনে মাদ্রাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। 
মাদ্রসার অধ্যক্ষ মাও. মোঃ আইয়ুব আলী বলেন, আমরা শিক্ষা সফরে চট্টগ্রামে রয়েছি। মাদ্রাসায় চুরির বিষয়টি শুনে বান্দরবনে না গিয়ে তজুমদ্দিনের দিকে ফিরে আসতেছি। মাদ্রাসায় কোচিংয়ের টাকা সহ নগদ ৪০/৫০ হাজার টাকা রাখা ছিলো সেই টাকাগুলি নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা এবং আগুন দিয়ে মাদ্রাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে দেয়। 
তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ঘটনার শুনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে (অ.দা.) ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ