ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ, উঠছেন ভাড়া বাসায়!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ রাত ৯:৫৮

মুম্বাই গেলে বান্দ্রার ‘মান্নাত’-এর সামনে যায় না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা। এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। শিগগিরই নাকি সপরিবারে ঠিকানা বদল করছেন এই তারকা। বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ ও তার পরিবার?
জানা গেছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। সেসংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে। ‘মান্নাত’-এ নাকি আরো দুটি তল যোগ করা হবে।
এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে। যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। আর এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের। প্রায়ই ‘মান্নাত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের। 
উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতেই প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

 

Aminur / Aminur

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব