ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পটুয়াখালী জেলা বার'র চলছে নির্বাচন, লড়ছে বিএনপি ও জামায়াত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ২:৩৫

পটুয়াখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইনজী সমিতি ভবনের দ্বিতলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ ইং  কার্যনির্বাহী কমিটির  ৯ টি পদের সভাপতি, সহ-সভাপতি, দুটি সহ-সাধারন সম্পাদকসহ ৭ টি পদের নির্বাচনে বিএনপির বিরুদ্ধে  লড়ছেন জামায়াত পন্থী আইনজীবীরা।

এ আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক বিএনপি নেতা অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মো.মুজিবুল হক বিশ্বাস রানা এর বিপরিতে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত।

বাকি ৭ টি পদের মধ্যে সভাপতি পদে লড়ছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক  অ্যাড. মো. হুমায়ুন কবির(২) ও জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সহ-সভাপতি পদে বিএনপি পন্থী অ্যাড. মো. মিজানুর রহমান পিকু ও জামায়াত পন্থী অ্যাড. আলহাজ্ব মো. মজিবুর রহমান(৪), দুটি সহ-সাধারন সম্পাদক পদে লড়ছেন জামায়াত পন্থী অ্যাড. মো. ওমর ফারুক, জামায়ত পন্থী অ্যাড. মো. আনোয়ার হোসাইন(৫), বিএনপি পন্থী অ্যাড. হুমায়ুন কবির(৬) ও বিএনপি পন্থী অ্যাড. মো. আশিকুর রহমান তুষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে জামায়াতের অ্যাড.মো. আবু সাঈদ খান ও বিএনপির অ্যাড. আরিফুর রহমান রিয়াজ, দুটি সদস্য পদে জামায়াতের অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী, বিএনপির অ্যাড. মো. মহিউদ্দিন রোমান ও অ্যাড. মারিয়াম আহমেদ।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। উক্ত আইনজীবী সমিতিতে ৫৪৯ জন সদস্য তাদের মূল্যবান ভোটা দিবে।
 
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. মোহসীন উদ্দীন-২। এ কমিশনে অপর দুই সদস্য হয়েছেন অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যাড. আ.ত.ম.বদিউজ্জামন।

নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ