শালিখায় রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরার শালিখা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বাগত মিছিলটি আড়পাড়া ঈদগাঁহ ময়দান থেকে শুরু করে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আড়পাড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি এর নেতৃত্বে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মীর আকবর আলি, যুগ্ন সম্পাদক মাহমুদ হাসানসহ সকল নেতাকর্মী বৃন্দ।
স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার