ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রায়পুরে জমিসংক্রান্ত জেরে অতর্কিত হামলায় নারীসহ আহত -৩


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৪১

লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত জেরে অতর্কিত হামলায় মহিলা সহ তিনজন আহত হয়েছে। আহত আব্দুর রহিমের স্ত্রী জোসনা বেগম (৫১) ও তার দুই পুত্র রাকিব হোসেন (২৮), রায়হান হোসেন (২৩)।  আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২৮ ফেব্রুয়ারী ( শুক্রবার) সকাল সাতটায় রায়পুর উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন, ২নং ওয়ার্ড, সর্দার স্টেশন, মেইন রোডের উপর হুমায়ুন সর্দারের মুদির দোকানের সামনে ঘটনাটি ঘটেছে বলে রায়পুর থানার অভিযোগ সূত্রে জানা যায়।
অতর্কিত হামলাকারীরা হচ্ছেন, একই ইউনিয়নের দক্ষিণ উদমারা সর্দার বাড়ির মৃত নজির আহম্মদ সর্দার এর ছেলে মনির হোসেন সর্দার  (৬০), হুমায়ুন কবির (৪০), মিল্লাদ হোসেন (৩৫), জোবায়ের হোসেন (৩২), খোরশেদ আলম সর্দার (৫৫)। মারধরের পূর্বে ২৭ ফেব্রুয়ারী রাত অনুমান সারে আটটার সময় খোরশেদ আলম সর্দার চোখ তুলে নেওয়ার হুমকিও দেয়।
এবিষয়ে হামলায় আহত জোসনার স্বামী বলেন, বিগত ৫০ থেকে ৬০ বছর ধরে পূর্ব হইতে জায়গা জমির বাগ বন্টনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।  উক্ত বিরোধের বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি দরবার হয়। কিন্তু তারা কারও কথার কর্নপাত করে না। তারা আমার পিতার মৃত্যুর পর থেকে আমার পিতার ওয়ারিশী এবং মালিকানাধীন সম্পত্তি জোর পূর্বকভাবে জবরদখল করিয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসিতেছে। মালিকানাধীন সম্পত্তি আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে বলিলে তারা আমাকে আজ বা কাল বুঝিয়ে দিবে দিচ্ছি বলিয়া কাল ক্ষেপণ করিয়া আসিতেছে।  আজকের ঘটনার দিন,  তারিখ ও সময়ে তাদের কাছে আমার ছেলে রাকিব  সম্পত্তি বুঝিয়ে চাইলে তারা আমার সন্তান ও স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে তাদেরকে  বেদম মারপিট করে এতে আমার  দুই ছেলে রাকিব ও রায়হান এবং আমার স্ত্রী জোসনা বেগম গুরুতরভাবে আহত হয়। আহত রাকিব, রায়হান ও জোসনা বেগম কে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসার জন্য ভর্তি কর হয়।  যার রেজি নং -৪৫৪/১৭, ৪৫৫/১৭৬, ৪৫৬/১৭৭।  এখন আমি আমার পরিবার ও সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আমি আমার জমি জবরদখলকারীদেরএবং সন্তান ও স্ত্রীর উপর অতর্কিত হামলার বিচার দাবী করছি। "

হুমায়ূন সর্দার,  মনির সর্দার, মুঠোফোনে  হামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,  "জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাদের সঙ্গে ধাক্কা ধাক্কি এবং হাতাহাতি হয়েছে।"
এবিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, " জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ