ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অপহৃত রোহিঙ্গাসহ বাংলাদেশি ২৯ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৪৯

সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে তাদের অপহৃত জেলেদের নিয়ে পৌরসভাস্থল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা। এদের মধ্য ১৪ জন রোহিঙ্গা ছিল। যারা টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ছিল। পরে ফেরত আসা জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন,' বঙ্গোপসাগরে নাফ নদে মাছ শিকারে সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার  ঢুকে পড়ে। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় নৌকাসহ ২৯ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সাথে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে জেলেদের ফেরত আনা হয়েছে। '

ফেরত আসা জেলে আমান উল্লাহ জানান,গত বৃহস্পতিবার আমাদের  নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমামা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদেরকে বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মারধর না করলেও ঠিকমতো খাবার দেয়নি আমাদের।

ফেরত আসা জেলে মো: হাসান বলেন, আমাদের বাপ দাদারা আজীবন নাইক্ষ্যংদিয়াই সীমান্তে মাছ শিকার করে আসতেছে। সেই জায়গায় আর্মি চাপ সৃষ্টি করতেছে। যুগ যুগ ধরে জেলেরা সে স্থানে মাছ শিকার করে আসছিল। সে সুত্র ধরেই আমরা সেখানে মাছ শিকারে যায়। ' বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে যে সে স্থানে উন্মুক্তভাবে মাছ শিকারের ।

এ বিষয়ে নৌকার মালিক বদিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে'নাফনদী দিয়ে ফেরার সময় নৌকাসহ  জেলেদের ধরে নিয়ে যায়।  অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদর ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত নৌকা আর জালগুলো ফেরত দেয়নি। তাছাড়া নাফনদী ও সাগরে এ ধরনের ঘটনায় বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।'

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‌বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা গত ১১ ও ২০ ফেব্রুয়ারি মাছ শিকারে গেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করে। এসময় তাদের ৬ টি ইঞ্জিন চালিত বোটের ২৯ জন জেলেকে আরাকান আর্মি আটক করে। এরপর তাদের ফেরত আনতে কাজ শুরু করে বিজিবি। অবশেষে তাদের ফেরত আনা হয়েছে। তবে ফেরত জেলেদের মধ্য ১৪ রোহিঙ্গা রয়েছে। যারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।'

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন