ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া নিখোঁজ" পরিবার দুশ্চিন্তায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৫ রাত ১০:৪২

দুইদিন ধরে নিখোঁজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল মিয়া। পরিবার সূত্রে জানা যায় জুয়েল মিয়া হাতিরপুল এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো। তার গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা উপজেলার তালতলী ইউনিয়নে।

গতকাল বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে থাকলেও দুই-দিন হয়ে গেলেও এখনো বাসায় ফিরে নাই। জুয়েলের আড়াই বছরের একটি শিশু রয়েছে তাই জুয়েলকে খুঁজে পেতে সকলের নিকট সাহায্য কামনা করছেন তার পরিবার। 

 জুয়েলের বোন জামাই রফিকুল ইসলাম বলেন, জুয়েল আওয়ামী ছাত্রলীগের রাজনীতি করলেও কারো সাথে কখনো কোনো অন্যায় করে নাই।

(জুয়েল মিয়া)  কবি নজরুল ইসলাম কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ছিলেন, এছাড়াও ছাত্রলীগের আন্তর্জাতিক উপ কমিটির উপ সম্পাদক ছিলেন বলে, জানা গেছে। এছাড়াও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করতেন বলে জানান জুয়েলের স্বজনরা। কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে জানান তার স্বজনরা। 

তিনি নিখোঁজ হওয়ায় তার ছোট একটি শিশু সন্তান সহ পরিবারের অনেকেই চিন্তিত রয়েছে বলে জানা যায়। তাঁকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন তার পরিবার। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন