ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দুই থেকে তিন মাস পর রাখাইনে আবারও গোলার বিকট শব্দ


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৫১

কক্সবাজারের নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলার শব্দ শোনা গেছে।  সীমান্তের ওপারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় এসব গুলির শব্দ শোনা যায়। তবে গোলাগুলির এসব ঘটনা জান্তা সমর্থিত বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার কিনা নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফের সীমান্তবর্তী এলাকা শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও টেকনাফ পৌর এলাকা থেকে পরপর দুটি গোলার শব্দ শোনা যায়।

এর আগে গত ৫ ডিসেম্বর সবশেষ রাখাইনে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল সীমান্তের এপারে।টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ হাশিম বলেন, প্রায় তিন মাস রাখাইনে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শুক্রবার নতুন করে আবারো গুলির শব্দ শুনেছি। তবে শুক্রবার গোলাগুলির ঘটনায় তেমন বিকট শব্দ শোনা যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, স্থানীয় লোকজন রাতে রাখাইনে গোলার শব্দ শুনেছেন এমন‌ তথ্য আমাকে জানিয়েছেন। গোলার শব্দ শোনা গেলেও স্থানীয়দের মাঝে তেমন আতঙ্ক নেই।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত