কর্ণফুলীতে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকার একটি মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। মসজিদের টাকা আত্মসাৎ ও হামলার ঘটনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ চট্টগ্রামে শিকলবাহা এলাকার নুরুল ইসলামের ছেলে মাওলানা মো. সোলায়মান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিকলবাহা এলাকার আলহাজ মো. আল আমিন জামে মসজিদের সভাপতি মাওলানা মোহাম্মদ সোলায়মান বিদেশে থাকা অবস্থায় মসজিদ নির্মাণের জন্য ১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৫৬৪ টাকা পাঠান। দেশে এসে জানাতে পারেন উক্ত টাকা মসজিদে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। মুসল্লিরা সম্মিলিতভাবে মোহাম্মদ সোলায়মানকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর মসজিদের আয়-ব্যয়ের হিসাবে চাইলে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। মসজিদের টাকা আত্মসাৎ ও হামলার ঘটনায় স্থানীয় মোহাম্মদ লোকমান (৩৪), মো. তৈয়ব (৫০), মোহাম্মদ আইয়ুব (৪৫), আহম্মদ নবী (২৭), নুরুল আমিন (৫০), নুর আয়েশাসহ (৪০) ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সর্বশেষ ৩ সেপ্টম্বর মসজিদের কমিটির বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।
এছাড়া শিকলবাহা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ লোকমানের (৩৪) বিরুদ্ধে কর্ণফুলী থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। টাকা আত্মসাতের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সোলয়মানের মাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। গত রোববার (৫ সেপ্টম্বর) আদালতে মসজিদের টাকা আত্মসাতের মামলা করেন। হামলার ঘটনায় স্থানীয় আবু তৈয়ব বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করেছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মাওলনা মোহাম্মদ সোলায়মান বলেন, আমি বিদেশ থেকে মসজিদ নির্মাণের জন্য টাকা পাঠিয়েছি। মসজিদের সভাপতির দায়িত্ব নেয়ার পর জানতে পারলাম মসজিদের টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। আমার পাঠানো টাকাগুলোর হিসাব চাইলে তারা তার পরিবারের সদস্যদের পর্যন্ত মারধর ও হামলা চালায় বলে তিনি জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই