ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শিশুকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে কুপিয়ে জখম, থানায় মামলা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৩-২০২৫ রাত ৯:৪৬

পটুয়াখালীতে নাবালিকা শিশুকে উত্ত্যক্ত ও তার পরিবারের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (১ মার্চ)  পটুয়াখালী সদর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটি করেন ভুক্তভোগী শিশুটির পরিবার। পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে বারবার উত্যক্ত করে আসছিল একই বাড়িরর হাসিব প্যাদা।

গত ২৪ ফেব্রুয়ারি হাসিব প্যাদা শিশুটিকে উত্যক্ত ও খারাপ আচরন করলে। এমন সময় শিশুটির মা মোসাঃ রেকসনা বেগম ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানায়। আর এই প্রতিবাদ জানানোই কাল হয় তাদের পরিবারে জন্য। ওই একই দিন বাড়ি ফেরার পথে উত্ত্যক্তকারী হাসিব প্যাদা, তার বাবা জসিম প্যাদা সহ ছয় থেকে সাত জনের একটি দল মিলে শিশুটির বড় ভাই শাহজাদা এবং তার মা রেকসনা বেগমের  উপরে লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় রেকসনা ও তার ছেলে শাহাজাদা গুরুতর আহত হলে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসম শিশুটির মা'কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং  শিশুটির বড় ভাই শাহাজাদাকে মেরে তার একটি হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিশুর বাবা মোঃ মানিক প্যাদা।  তিনি বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার চায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পেশায় একজন ভাঙ্গারি ব্যবসা করে থাকি। এই ব্যবসা করেই আমার পরিবারের ভরণ পোষণ করি ও আমার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছি।  আমি ও আমাদের বাড়ির জসিম প্যাদা তার ভাইয়েরা , তার ছেলে হাসিব প্যাদা  ও আমি আমার স্ত্রী সন্তান নিয়া একই বাড়ির পাশা পাশি ঘরে বসবাস করি। 

একই বাড়ীতে থাকার কারনে বাড়ির বিভিন্ন বিষয়ে তারা আমাদের শত্রু মনে করে। এ ঘটনার রেশ ধরে হাসিব প্যাদা আমার নাবালিকা ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়েকে সবসময় উত্যক্ত করতো। গত ২৪ ফেব্রুয়ারি স্কুল থেকে বাসায় যাওয়ার সময় আবারও উত্যক্ত করে হাসিব। এর প্রতিবাদ করায় শিশুটির মা'কে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। বোনকে উত্যক্ত ও মা'কে বাঁচাতে শিশুটির বড় ভাই শাহাজাদা এগিয়ে গেলে তাঁকেও বেধড়ক মারপিট করে জসিম ও তার ছেলে-সহ ৫-৬ জন মিলে। বর্তমানে আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় আহতদের সাথে থাকা স্বর্ণ অলংকার ও নগত টাকা লুটপাট করে। 

এসব বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং নেয় বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার পটুয়াখালী সদর থানার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে আরো উল্লেখ করেন, বর্তমানে আমি আমার সন্তানদের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছি। আমার দাবি আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা মামলা গ্রহন করেছি। প্রথমে মামলাটির দায়িত্বে যেই অফিসার ছিলেন তাকে নিয়ে মামলা দায়েরকারীর একটু আপত্তি থাকায় মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার পরিবর্তন করে দেয়া হয়েছে। বাদি বিবাদিরা একই বাড়ির। তবে যে অপরাধি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

র‍্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার