ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভিন্নধর্মে বিয়ে, সোনাক্ষীকে ছোট থেকেই ঈর্ষা করেন দুই ভাই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ১২:৫৯

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর গত বছর প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। যেই বিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। শোনা যায়, অভিনেত্রী ভিন্নধর্মে বিয়ে করায় নাকি পরিবারের সম্মতি ছিল না।

বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের নাকি এই বিয়েতে কোনও সম্মতিই ছিল না। তবে প্রকাশ্যে তারা এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, ছোটবেলা থেকেই দুই ভাই নাকি তাকে ঈর্ষা করতেন।

ভাইবোনদের মধ্যে সবার ছোট সোনাক্ষী। তাই বাবা-মায়ের থেকে একটু বেশিই ভালোবাসা ও আহ্লাদ পেয়েছেন অভিনেত্রী। এসব দেখে নাকি লব ও কুশের বেশ হিংসে হত। 

সোনাক্ষী বলেছেন, “পরিবারে আমি সবার ছোট। বাড়ির একমাত্র মেয়ে। তাই সবচেয়ে বেশি আদর ও ভালোবাসা তো আমিই পেয়েছি। এসব দেখে ভাইদের খুব হিংসে হতো। তাই তারা আমাকে খুব মারধর করতো।”

ভাইবোনদের মধ্যে ঝগড়া মারামারি হয়েই থাকে। তিনিও ব্যতিক্রম নন বলেই মনে করেন সোনাক্ষী। তবে বড় হওয়ার পরেও যে সোনাক্ষীর সঙ্গে তার ভাইদের খুব মধুর সম্পর্ক নয়, তা অনেকটাই স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বিয়েতে। 

সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন কুশ। কিন্তু দেখা যায়নি ভাই লবকে। ভিন্নধর্মে বিয়ে করায় পরিবারে বেশ টানাপোড়েন চলেছিল বলে শোনা যায়।

গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় রীতিনীতি। ভারতীয় আইন মেনে বিয়ে করেন দু’জনে। 

বিয়ের পর ধর্ম পরিবর্তনও করেননি তারা কেউ। যদিও বিয়ের প্রীতিভোজে ছিল চমক। মুম্বাইয়ের বিলাসবহুল রেস্তরাঁর প্রীতিভোজে এসেছিলেন বলিউডের একাধিক তারকা। 

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক