জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাদারীপুরে র্যালি ও আলোচনা সভা
"তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে" সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মাদারীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মাদারীপুর সরকারি সমম্বিত অফিসে জেলা নির্বাচন অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
মাদারীপুর উপজেলা নির্বাচন অফিসারের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক,সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সনাক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদকরণ, নতুন ভোটার নিবন্ধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য,জেলা নির্বাচন অফিস এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু