মাহে রমাদান উপলক্ষে দাউদকান্দিতে বাজার মনিটরিং
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক শনিবার (১ মার্চ) উপজেলার বৃহৎ দুইটি বাজার মনিটরিং করা হয়। সকাল ১১.০০ টায় সহকারী কমিশনার ভূমি জনাব রেদওয়ান ইসলাম পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন। মাছ,মাংস, মুদি, তরকারি, চাউল বাজার সহ বিভিন্ন ক্যাটাগরির নেতৃস্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বাজার স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে দুপুর ৩.০০ টায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ