রমজানের প্রথম দিনেই বেড়েছে আলুর দাম
রমজান শুরুতে বেড়েছে আলু পেঁয়াজ, বেগুন ও লেবুর দাম। গত কয়েকদিন আগেও এসব পণ্যের দাম কিছুটা হলেও কম ছিলো। দুইদিন আগে আলুর দাম ছিলো ২০ টাকা প্রতি কেজি, এর কয়েকদিন আগে আলুর দাম ১৫ টাকায় নেমে এসেছিলো কিন্তু আজ প্রথম রোজায় আলুর দাম হয়ে গেছে প্রতি কেজি ২৫ টাকা। এই পণ্যের টি দিয়ে রোজার মাসে আলুর চপ তৈরি হয়ে থাকে যা রোজাদাররা ইফতারের সাথে মিক্স করে খেয়ে থাকে।
দাম বেড়েছে লেবুর, গত কয়েকদিন আগেও লেবুর হালি ছিলো ৪০ টাকা এর কয়েকদিন আগে লেবুর হালি ছিলো ২০-৩০ টাকা কিন্তু আজকে বাজারে লেবুর হালি ৬০-৭০ টাকা। তাও ভালো মানের না।
দাব বেড়েছে বেগুনেরও গত কয়েকদিন আগে বেগুনের দাম ছিলো ৫০-৬০ টাকা কিন্তু আজকে একই বেগুনের দাম ৮০ থেকে ৯০ টাকা। দাম বেড়েছে শসার। কয়েকদিন আগেও এই পণ্যটির দাম এতো ছিলো না। আজকে প্রথম রোজায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এসবের।
রবিবার ২ মার্চ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
রায়েরবাজার, কাদেরাবাদ হাউজিং নামার বাজার, টাউন হল কাঁচাবাজার, জনতা বাজার সহ বিভিন্ন বাজার থেকে এসব পণ্যের দাম বাড়ার তথ্য পাওয়া যায়। টাউন হল এক দোকানী বলেন, আলুর দাম টা হটাৎ করে বেড়ে গেছে, গত ২ দিন আগেও আলুর দাম ছিলো ২০ টাকা কিন্তু আজকে প্রথম রোজা এজন্য ২৫ টাকা হয়ে গেছে। এই আলু দিয়ে আলুর চপ তৈরি হবে এজন্য দাম বেড়ে গেছে বলে জানান দোকানদার।
দোকানদার আরো বলেন, আড়ৎদাররা দাম বাড়িয়ে দেওয়ার কারণে খুচরা বাজারেও দাম বেড়ে গেছে। তিনি বলেন, এবছর যেভাবে নতুন আলু উৎপাদন হয়েছে তাতে এতো তাড়াতাড়ি দাম না বাড়ালেও পারতো। আড়তে বেড়ে গেলে খুচরা বাজারে অটোমেটিক বেড়ে যাবে। আড়তদাররা হটাৎ করে দাম বাড়িয়ে দিলেই দেশে অস্থিশীল শুরু হয়ে থাকে। তিনি বলেন, প্রতিটি আড়ৎদারদের সরকারি ভাবে নজরদারি করা দরকার।
এখনো কিছুটা সবকিছুর দাম কম রয়েছে কয়েদি পর দেখবেন এসব পণ্যের দাম হটাৎ বেড়ে গেছে।
এরজন্য দায়ী আড়তদাররা।
এগুলো আড়ৎদারদের কারসাজি বলেও দাবি করেন একজন দোকানদার। তিনি বলেন, ২ কোটি টাকার মালে হটাৎ দাম বাড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা আয় করে নেয়। এদের সরকারি ভাবে নজরদারিতে রাখা দরকার বলে জানান খুচরা বাজার দোকান মালিকরা।
দোকান মালিকরা বলেন, এর আগে আলু পাইকারী ছিলো ১৬-১৭ টাকা খুচরা বাজারে বিক্রি হতো ২০ টাকা গতকাল আড়ৎদাররা প্রতি কেজিতে ৫ টাকা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আলু পাইকারী প্রতি কেজি ২২ টাকা সে মতে ২৫ টাকা খুচরা বাজারে বিক্রি করা লাগে এজন্যই আলুর দাম বেড়ে এখন ২৫ টাকা হয়েছে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়