পাইকগাছায় জাতীয় ভোটার দিবস পালিত
খুলনার পাইকগাছায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. ছামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে ” প্রতিপাদ্যের আলোকে এসময় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ওসি মো. সবজেল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, পিএসবি’র সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, মাও. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত