সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের গ্রাজুয়েশন ডিগ্রি লাভ
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গতকাল সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আইন বিভাগ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছেন।সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয় গতকাল ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে। উক্ত সমাবর্তনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আইন বিভাগ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। তিনি তার কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশংসিত হয়েছেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের জমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে তিনি স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড চেয়ারম্যান জনাব রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মীর মুগ্ধের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন