শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৬
গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজন টপকে অপর দিকে গিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পিয়াপুর গ্রামের প্রবাস ফেরত আল মামুন (৪৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩৫), ছেলে আল আমীন আহম্মেদ (১০), মেয়ে মেহজাবিন আক্তার (২), ছোট ভাই রাজন আহাম্মেদ (২৫) ও প্রাইভেটকারের চালক আতিকুল ইসলাম।আহতদের উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কালো রঙের একটি নোয়া ঢাকা বিমানবন্দর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে পৌঁছায়। এ সময় পূর্বপাশের লেন ধরে আসা একটি বেপরোয়া গতির ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজন টপকে প্রাইভেটকারের ওপর ঝাপটে পড়ে। এর ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয়জন আহত হন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু