ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৬:১৬

গাজীপুরের টঙ্গীতে করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল চারজন করোনা রোগী ভর্তি হয়েয়েছে। ‍এখানে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। ৪১ জন ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৮ জন ও শিশু ৭ জন। 

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠতলায় পুরুষ, নারী ও শিশুদের জন্য তৈরি করা হয়েছে পৃথক ডেঙ্গু ওয়ার্ড। রোগীদের বেডে মশারি দেখা যায়নি। মশারি ছাড়া রোগীরা বেডে শুয়ে আছে। দু-একটা বেডে মশারি দেখা গেলেও তা বেডের এক কোনায় ফেলে রেখেছেন রোগীরা। প্রতিটি ডেঙ্গু ওয়ার্ডের বারান্দায় দেখা যায় ময়লার স্তূপ। ডাবের খোসাসহ বিভিন্ন আবর্জনা পচে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবর্জনাস্থলে মশা-মাছি ভনভন করতে দেখা গেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলে জনা যায়, মশারি নিজে কিনে নিতে হয়। আর যে কয়টা মশারি দেয়া হয়েছে সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বমি চলে আসে। অভিযোগ করলে ছাড়পত্র দেয়া হবে বলে হুমকি দেয় কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন জায়গায় যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পচে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে কোনো প্যাথলজিস্ট বা রেডিওলজিস্ট নেই, এনালাইজার মেশিন নেই। এমনকি ব্ল্যাড ব্যাংকও নেই। তিনি আরো বলেন, হাসপাতালে করোনা রোগী কমে গেলেও ডেঙ্গু রোগী কিছুটা বেড়েছে। গত কয়েক মাসের তুলনায় ডেঙ্গুও কমতে শুরু করেছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন