ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন আর নেই


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৭:১৯

নওগাঁর ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফরমুদ হোসেন (৭২) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মালাহার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. ফরমুদ হোসেন কিডনিতে পানিসহ বিভিন্ন রোগ নিয়ে গত সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। সেখানেই তিনি আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশের এই সূর্যসন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল বুধবার বেলা ১১টায় নিজ গ্রাম মালাহারে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে বলে জানা যায়। জীবদ্দশায় তিনি পরিবার পরিকল্পনা দপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর (এফপিআই) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ফরমুদ হোসেনের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনাালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন মহল শোক জানিয়ে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। 

জামান / জামান

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ