ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৪-৩-২০২৫ বিকাল ৫:৪

আসছে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সঞ্চালনে প্রস্তুতিমূলক সভায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফত আরা জামান ঊর্মি, বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর বিএনপি‘র সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবর্গ। 
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান ¯^াধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালনের সিদ্বান্ত গ্রহিত হয়। 
প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইমাম, এনজিও প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রস্তুতিমূলক সভায় সভাপতি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন বলেন, রমজান মাস সবদিক বিবেচনায় রেখে উপরের নিদ্দের্শ মতো ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান ¯^াধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি গুলো পালন করতে হবে। সকলের সহযোগিতায় কর্মসূচি সফল করার ও আহবান জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ