রাগে-ঘৃণায় বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ!
বলিউডে একাধিক জনপ্রিয় সিনেমা ও সিরিজ উপহার দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তার কাজের ভক্তের সংখ্যাও নেহাত মন্দ নয়। তবে বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এই নির্মাতা।
গত বছর অনুরাগ জানান, তিনি দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার এক সাক্ষাৎকারে, বলিউডকে ‘বিষাক্ত’ বললেন তিনি। সঙ্গে বলিউড ছাড়ারও ঘোষণা দিলেন।
অনুরাগ কাশ্যপের মন্তব্য, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ একেবারে টক্সিক। সকলে বক্স অফিস অঙ্কের পিছনে ছুটছে। সবার কোটির ক্লাবের দিকে নজর। এই ইঁদুর দৌড়ের জেরে সৃজনশীলতা নষ্ট হচ্ছে।’
যে কারণে রাগে-ঘৃণায় বলিউড ছাড়ার বিস্ফোরক ঘোষণা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালকের।
মাস দুয়েক আগেই বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরাগ। সেইসময়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এবং কাজের ধরন নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। আর এবার বলিউড ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়লেন পরিচালক।
সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘আমি ফিল্মি লোকজনদের থেকে শতহস্ত দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা এত টক্সিক হয়ে গেছে। সকলে অলীক একটা লক্ষ্যের দিকে ছুটছে। সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই। সৃজনশীল পরিবেশ একেবারে নেই বলিউডে। জানা গেছে, মুম্বাই ছেড়ে এখন থেকে বেঙ্গালুরুতেই থাকবেন অনুরাগ। মাস দুয়েক আগে বলিউডের বিরুদ্ধে বিষোদগার করার পরই তিনি নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সৃজনশীল ভাবনায় অনুরাগ মুগ্ধ। নির্মাতার কথায়, ‘দক্ষিণের কাজ দেখলে আমার হিংসে হয়। আমার পক্ষে এখন আর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়।’
ডিসেম্বর মাসেই অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন, যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেঁচতে হবে, প্রযোজকদের মাথায় সেই চিন্তা ঘোরে। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের বিষয় আমার বিরক্ত লাগে।
বর্তমানে মালয়ালি থ্রিলার সিনেমা ফুটেজ-এর প্রচারে ব্যস্ত কাশ্যপ। সেই সিনেমাটি তারই নিবেদিত। এছাড়াও দক্ষিণী ছবি ‘ডেকয়েট’-এ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?