এবার ভাষানটেক বিআরপি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।তিনি জানান, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে, বুধবার দিনগত রাতে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ভোররাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, গাবতলী শাহী মসজিদ বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।
Aminur / Aminur
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়