ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন চিস্তি 

দিনাজপুর সাংবাদিক সমিতি ঢাকার (ডিজেএডি) নতুন কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ৩:১৪

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের সংগঠন দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার (ডিজেএডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের কমিটিতে সভাপতি মিজানুর রহমান (অবজারভার) এবং হুমায়ুন চিস্তি (এটিএন বাংলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গাজীপুরের পূর্বাচলের হানসা হিজল-তমাল রিসোর্টে শুক্রবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ পদে মনোনীত করা হয়। একই দিন সেখানে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ফ্যামিলি ডে। এরপর বুধবার (৫ মার্চ) বাংলামোটরে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ডিজেএডির বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটনের সভাপতিত্বে ডিজেএডির সিনিয়র সদস্য আযম মীর শাহীদুল আহসান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।  

 কমিটিতে সহ-সভাপতি পদে জাকারিয়া মণ্ডল (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মমতাজী (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আসমাউল মুত্তাকিন (মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তারিক ইমন(দেশ রুপান্তর ), দপ্তর ও প্রচার সম্পাদক এ কে এম কামরুজ্জামান পারভেজ (খবরের কাগজ) মনোনীত হয়েছেন। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন খুররম জামান (আমাদের নতুন সময়) ও এম এ রাজ্জাক (আমার দেশ)। পদাধিকার বলে আগের কমিটির সভাপতি মর্তুজা হায়দার লিটন (বিডিনিউজ) এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান কার্যনির্বাহী সদস্য পদে থাকবেন। এর আগে শুক্রবার ডিজেএডির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন