যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মুসলিম বিচারক হলেন বাংলাদেশি নুসরাত
যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরি। বুধবার ঐ নারীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দেশটির ইতিহাসে দ্বিতীয় মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পান নুসরাত। আর তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এ নিয়োগ পেয়েছেন। এছাড়াও বাংলাদেশি নুসরাতই প্রথম কোনো দক্ষিণ এশীয় মুসলিম নারী যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেলেন।
এর আগে এই বাংলাদেশিকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।
চাক শুমার বলেন, দেশের নাগরিক অধিকার, ন্যায্য আবাসন, ফৌজদারি বিচার সংস্কারকরণসহ ফেডারেল বেঞ্চের আরও অনেক কিছুতে অসাধারণ কিছু পরিবর্তন নিয়ে আসবে প্রতিভাবান এ নারী।
বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (অ্যাকলু) আইনি পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন ৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরি। মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে ন্যায়বিচার নিয়ে কর্মরত ২০ জন অ্যাটর্নির একটি টিমের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন