শ্রীপুরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সৌরভ হাসান দিপু (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
নিহত সৌরভ হাসান দিপু (২১) উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের শাহীন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সৌরভের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। কিছুদিন পর মেয়ের পরিবার আইনগত প্রক্রিয়ায় মেয়েকে নিয়ে যায়। এরপর থেকে সৌরভ ফেসবুকে স্ট্যাটাস দিতেন। অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে বুধবার রাতে সৌরভ হাসান দিপু তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি স্ত্রীর উদ্দেশ্যে লেখেন, সাধের জীবন নষ্ট করলাম শুধু তোর জন্য, তুই ভালো থাক, দোয়া করি আল্লাহ তোরে অনেক ভালো রাখুক।
এরপর তিনি আরও লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ পিক। হয়তো আর কোনোদিন প্রোফাইল চেঞ্জ করব না। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ। বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুকে গলায় ফাঁস দেওয়ার ছবি পোস্ট করে লেখেন, ‘তুমি আমার মৃত্যুর সেই লাস্ট ৭ মিনিট, যা মৃত্যুর পরও মস্তিষ্কে থেকে যাবে। সত্যি কথা কি জানো? আমি তোমাকে বাস্তবে না পেলাম? আমি তোমাকে অনুভবে ভালোবাসব সারা জীবন প্রিয়। আল্লাহ হাফেজ।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু