ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রমজানেও থেমে নেই বনানী এলাকায় অবৈধ সিসা ও মাদক ব্যবসা


শেখ নাহিদ photo শেখ নাহিদ
প্রকাশিত: ৬-৩-২০২৫ রাত ৯:৫৫

পবিত্র মাহে রমজানেও থেমে নেই  বনানীর অভিজাত এলাকায় অবৈধ মাদক ও দেহ ব্যবসা। সূত্রে জানা যায় যে, এই এলাকার কিছু অসাধু পুলিশ সদস্য ও মাদক অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা এই ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বর্তমানে তত্ত্বাবদায়ক সরকার মাদক ও অবৈধ দেহ ব্যবসা জিরো টলারেন্স ঘোষণা করার পরও এই চক্রটি তাদের এই মাদক ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত ০৩ মার্চ  রাত ১২টা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ আতাউর রহমান অভিযান চালিয়ে হবনব লাউঞ্জ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ও কয়েকটি সিসার ইস্টান, সিসার ব্যবহৃত কাঠের কয়লা ও মাদকদ্রব্য মাদক অধিদপ্তরের কর্মকর্তারা জব্দ করেন। রেষ্টুরেন্টের নামে অবৈধ সিসা লাউঞ্জের মালিকদের   পূর্বে ইঙ্গিতের কারণে এখানে আসা মাদক সেবনকারী ও সঙ্গে থাকা দেহ ব্যবসায়ী মেয়েদের পিছনের দরজা দিয়ে বের করে দেন মালিকপক্ষ। জানা যায় যে, এই হবনব লাউন্সের মালিক দুলাল, ও মনির এবং ম্যানেজার মানিক। এলাকার অবৈধভাবে গড়ে উঠে রেস্টুরেন্টের নামে অবৈধ মাদকের লাউন্স। লাউন্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: হবনব, সিকনেচার, এস লাউন্স, ইয়া-হাবিবি, ৩২ ডিগ্রি,প্লানভি, মনটোনা , সেলসিয়াস, আলগেরালা ইত্যাদি। এ ব্যাপারে মাদক অধিদপ্তরের কর্মকর্তা পরিদর্শক মোঃ আতাউর রহমান দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন, আপনারা নির্দিষ্ট এবং তথ্যভিত্তিক রিপোর্ট করেন আমরা অবশ্যই অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিব। অভিযুক্ত দুলাল ওরফে মাদক ব্যবসায়ী দুলাল দৈনিক সকালের সময়ের প্রতিবেদককে বলেন আমি এই ব্যবসার সাথে জড়িত না।

এমএসএম / এমএসএম

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি