ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হান্ড্রেডের ড্রাফটে ২৯ বাংলাদেশি, সবচেয়ে দামি সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ২:১৩

দ্য হান্ড্রেডের আসন্ন আসরের ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশের ২৯ ক্রিকেটার। এবার বাংলাদেশ থেকে কোনো নারী ক্রিকেটার নাম দেননি। যদিও সবশেষ আসরে জাহানারা আলম এই আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন।

ড্রাফটে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ভিত্তিমূল্য সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ১ লাখ ২০ হাজার পাউন্ড। সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দ্য হান্ড্রেডে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

সাকিবের পরই ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। লিটন দাসের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন ব্যাটার তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার।

সেই ২০ জনের তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সবমিলিয়ে ইংল্যান্ডের ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা