শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার
মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, জি আর, সি আর ওয়ারেন্ট ভুক্ত এবং নিয়মিত মামলার মোট ১২জন আসামি গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
শালিখা থানা পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নিদর্শনায় শালিখা থানা পুলিশ ৭মার্চ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় উপজেলার কুমারকোটা গ্রামের শফিউদ্দিন মোল্যার ছেলে মোঃ হোসেন আলী (৩০), গোপালগ্রামের কলিম মোল্যার ছেলে ইব্রাহীম (২৫), হরিশপুর গ্রামের মৃত নওশের আলী শেখের ছেলে মোঃ কামাল হোসেন (৪৫), শতখালী গ্রামের মোঃ আবু বক্কর মোল্যার ছেলে মোঃ মঞ্জুর মোল্যা (৪২), গজদুর্বা গ্রামের শওকত মন্ডলের ছেলে আরাফাত মন্ডল (২৫), আমিয়ান গ্রামের মৃত বরকত আলী বিশ্বাসের ছেলে আলম বিশ্বাস (৪৫), সাতনাফুরিয়া গ্রামের মোঃ নওশের আলীর ছেলে রাসেল শিকদার (২৫), নাঘোসা গ্রামের সুরমান আলীর ছেলে মোঃ রকুনজ্জামান (৩০), উজগ্রামের কিয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে টিটুল বিশ্বাস (৩৮), কতলী গ্রামের মৃত এবাদত মোল্যার ছেলে মোঃ কিবরিয়া (৪৫), সীমাখালী গ্রামের আলী মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৫), শরুশুনা গ্রামের মোঃ ইলিয়াস শাহর স্ত্রী মোছাঃ নাসিমা বেগম (৪৫)।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, আসামিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার