পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা লিখন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এসময় প্রতিযোগিতায় ৬ গ্রুপ হতে বিজয়ী ৩০ জনের হাতে ল্যাপটপ, ট্যাব, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রুহুল আমিন, পটুয়াখালী সরকারি জুবলী স্কুলের শিক্ষক শাহ আলম, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, ডিজাইন আইডিয়াস অ্যান্ড টেকনলোজি লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী সাইদুর রহমান খান পাবেল।
এর আগে গত ২১ শে ফেব্রুয়ারী বিকালে জেলা পরিষদ শিশু পার্কে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ১৬০ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রতি ক্যাটাগরি থেকে প্রথম ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। সব মিলিয়ে ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট দেয়া হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত