ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন বসবাস করে ফ্যাট ভাড়া না দেওয়ার অভিযোগে থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ১২:২২

স্বৈরাচারী আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার জোরে দীর্ঘদিন ফ্ল্যাট দখল করে ভাড়া না দেওয়ার অভিযোগ উঠছে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ হাউজিং  এর ৬নং রোড এর মিনা ভিলার জহিরুলের বিরুদ্ধে।

মিনা ভিলার স্বত্বাধিকার ও বিএম প্রপার্টিজ ডেভেলপমেন্ট এন্ড কন্সট্রাকশনের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মানছুরুল হক ভূঁইয়া লিখিত অভিযোগে বলেন,২০১০ সালে আমার কাছ থেকে তৃতীয় তলার ৩-বি উত্তর-পূর্ব ফ্ল্যাটটি ভাড়া নেন জহিরুল আলম নিউটন।ভাড়া নেওয়ার পর কিছুদিন ঠিকমতো ভাড়া দিলেও একপর্যায়ে ভাড়া দেওয়া বন্ধ করে দেয়।২০১৩ সাল থেকে আগষ্টের ২০২৪ সাল পর্যন্ত কোন ভাড়া পরিশোধ করেনি।ভাড়া চাইতে গেলে জহিরুল হক বলেন দেবো,দিচ্ছি করে নানান তাল-বাহানা শুরু করেন। ভাড়ার কথা বলতে গেলে জহিরুল অনেকে ভাবে ভয়-ভীতি উত্তর প্রদর্শন করতে থাকে। জহিরুল হক নিউটন দলীয়ভাবে আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার কারো সাহস হতো না।আওয়ামী সরকারের পতন হলে সে লোক মারফত ফ্ল্যাট দখলমুক্ত করে দেন।ফ্লাট দখলমুক্ত হলেও ২০১৩ সাল থেকে আগষ্টের ২০২৪ সাল পর্যন্ত ফ্ল্যাট ভাড়া ও বিল বাবদ ১৯,০০,০০০/- লক্ষ টাকা পরিশোধ করেনি।
বকেয়া ভাড়া পরিশোধ করার জন্য তার পরিবার সহ লোকজন নিয়ে কয়েকবার বসা হলেও জহিরুল হক ভাড়া না দেওয়ার কথা জানাই, এক পর্যায়ে বকেয়া ভাড়া আদায়ের জন্য মোহাম্মদপুর থানায় জহিরুল হক নিউটনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি। 
মানসুল হক ভূঁইয়া আরো অভিযোগ করেন, জহিরুল হক নিউটন আমার সম্পর্কে ভাগ্নে হওয়ায় বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি প্রদান অব্যাহত রাখছে। আমার ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় দিন কাটছে।

এ বিষয় জহিরুল হক নিউটনের সাথে যোগাযোগ করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, বিভিন্নভাবে জানা যায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর হওয়ায় তিনি এখন পালাতক রয়েছেন।তার নামে একাধিক মামলা রয়েছে।  এজন্য সে কোথায় আছে কেউ জানে না।

এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা সাথে কথা বলা হলে, তিনি জানান এখন আমার ট্রান্সফার হয়ে গেছে,তবে এই বিষয় উভয়পক্ষকে বসে মীমাংসা করার জন্য ডাকা হলেও দুই পক্ষ বসে সমাধান করেনি।

এমএসএম / এমএসএম

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন